আদালত প্রতিবেদক : আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এ রায় দেওয়া হলো। দুদকের নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করার অপরাধে মাহমুদুর রহমানকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার রাজধানীর বকশি বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা