ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। শুক্রবার কিরগিজস্তানের ফিদে মাস্টার তলগন্তেগিন সেমেটিকে পরাজিত করেন। ষষ্ঠ রাউন্ড শেষে জিয়ার অর্জন সাড়ে তিন পয়েন্ট।
চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব ও গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব মোট ২ পয়েন্ট অর্জন করেছেন। ষষ্ঠ রাউন্ড শেষে মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা মোট ৩ পয়েন্ট অর্জন করেছেন।
ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ড মাস্টার রাকিব ভারতের গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পির কাছে এবং গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব উজবেকিস্তানের ভাখিদভ জাহঙ্গির কাছে হেরে যান।
মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার সৌম্য স্বামীনাথনের কাছে হেরে যান।
উল্লেখ্য, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ও মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপ।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ