November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হয়ে গেল চৈতি-যুবরাজের বাগদান

বিনোদন প্রতিবেদক : লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী ইশরাত জাহান চৈতি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র শাওন রয় যুবরাজ পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। এছাড়া তিনি ত্রিমাত্রিক ও গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন।

চৈতি জানান, বৃহস্পতিবার (গতকাল) রাজধানীর শান্তিনগরের একটি কমিউনিটি সেন্টারে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এসময় দুই পরিবারের কয়েকজন সদস্য ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

বিয়ের বিষয়ে চৈতি বললেন, ‘দিনক্ষণ ঠিক কর হয়নি। অক্টোবরের মধ্যেই এটি হবে। দু’জনে বিয়ের বিষয়টি শিগগিরই চূড়ান্ত করব।’

চৈতি মুসলিম ও শাওন হিন্দু ধর্মাবলম্বী। তাই বিয়ের আয়োজনটি অন্যরকম হবে বলে জানালেন চৈতি। তিনি বললেন, ‘আমরা কোর্টে বিয়ে করব। এরপর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। আর দুই পরিবারের পূর্ণ মত নিয়ে আমরা আমাদের নতুন জীবনে প্রবেশ করতে চাই।’

২০০৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়েছিলেন চৈতি। এরপর নিয়মিতই টিভি নাটক এবং বিজ্ঞাপনে তাকে পাওয়া গেছে।

তার অভিনীত এটিএন বাংলায় ‘দূরত্ব’, ‘ডিবি’ ও মাই টিভিতে ‘অশান্ত প্রেম’ প্রচার হচ্ছে। এছাড়া ২০১১ সালে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে  ‘মধুমতি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন চৈতি।