ঢামেক প্রতিনিধি : রাজধানীর ভাটারা ও যাত্রাবাড়িতে ধর্ষণের শিকার দুই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগে পরীক্ষা পর এ আলামত পাওয়া যায়।
বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের বিভাগীয় সমন্বয়কারী ডা. বিলকিস বানু। তিনি আরো জানান, ধর্ষিতা আদিবাসী স্কুলছাত্রী ও কলেজছাত্রী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারার নয়ানগরের একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে থানায় মামলা দায়ের করা হয়। ওই স্কুলছাত্রীর বয়স আনুমানিক দশ বছর।
এদিকে যাত্রাবাড়ীতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে তার পরিবার। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে কুতুবখালীর এক বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২