আদালত প্রতিবেদক : গ্যাটকো দুর্নীতি মামলা দায়েরের বৈধতা ও দুদক আইনের ধারা, বিধিমালা চ্যালেঞ্চ করে বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের রায় পড়া চলছে।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া চলছে।
গত ১ আগস্ট (রোববার) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ রিটের রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।
গ্যাটকো মামলার কার্যক্রম বৈচারিক (নিন্ম) আদালতে চলবে কি-না এ বিষয়ে রায় দেবেন বলে জানিয়েছেন সংশ্লিস্ট আইনজীবীরা।
এর আগে গত ১৭ জুন রুলের ওপর শুনানি শেষ হওয়ায় যে কোনো দিন রায় (সিএভি) দেওয়া হবে বলে আদেশ দেন আদালত।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা