ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবড়িয়ার কসবায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
হস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি কসবা রেলস্টেশনে পৌঁছানোর পর এর ইঞ্জিন লাইন ছেড়ে বেরিয়ে যায় বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস ছাত্তার জানান।
এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তবে ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে আবদুস ছাত্তার জানান।
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বলেন, ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। বিকালের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত