নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকার একটি মেসে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
আটক ইমরান হোসেন (২২) খিলক্ষেত থানা শিবিরের সাধারণ সম্পাদক। তিনি মহাখালীর সরকারি তিতুমীর কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় সেমিস্টারের ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জে।
খিলক্ষেত থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বুধবার রাতে নামাপাড়া এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি মেসে অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়।
“তার কাছে দেড় কেজি গান পাউডার, ৭০টি চকলেট বোমা, চার কেজি রাসায়নিক, ছয় কেজি ছোট পাথর এবং ১৭০টি লোহার ‘অ্যাংগেল’ পাওয়া গেছে।”
ওসি বলেন, পুলিশ বুধবার সারাদিন অভিযান চালানোর পর রাতে ওই শিবির নেতাকে আটক করতে সক্ষম হয়। তবে মেসে তার সঙ্গে থাকা আরও চার/পাঁচ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তারা কোথায় নাশকতার পরিকল্পনা করছিল জানতে ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি নজরুল।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২