আদালত প্রতিবেদক : মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবে আসামি পক্ষ।
বুধবার আপিল বিভাগের রায় ঘোষণার পর তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ কথা জানান।
তিনি বলেন, “পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়ে রিভিউ আবেদন করব। যেসব অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে, আমরা আশা করি রিভিউয়ের মাধ্যমে সেগুলো থেকে তিনি খালাস পাবেন।”
বুধবারে সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রায়ের পর সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “তিনি একজন নির্দোষ মানুষ। আশা করি একদিন না একদিন প্রমাণ হবে তিনি নির্দোষ।”

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা