ক্রীড়া ডেস্কঃ কোনো মহিলা অ্যাথলিটের দেহে যদি প্রাকৃতিকভাবেই স্বাভাবিকের চেয়ে বেশি টেস্টোস্টেরন নিঃসরণ হয়, তাহলে তাকে মহিলা বিভাগের প্রতিযোগিতা থেকে বাইরে রাখা যাবে না বলে এক ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট। আর এই রায়ের ফলে ভারতের স্প্রিন্টার দুতি চাঁদ গত এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো মাঠে নামার পথ তৈরি হলো।
বিবিসি বাংলা ভারতের দিল্লির সংবাদদাতার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, ১৯-বছর বয়সী ভারতীয় স্প্রিন্টার দুতি চাঁদ গত বছর লিঙ্গ পরীক্ষার জন্য করা একটি হরমোন টেস্টে উত্তীর্ণ হতে পারেননি, তারপরই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশন তার মেয়েদের বিভাগে নামা নিষিদ্ধ ঘোষণা করে।
কিন্তু সেই রায়ের বিরুদ্ধে তিনি সুইটজারল্যান্ড-ভিত্তিক কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট বা ক্যাসের দ্বারস্থ হন, এবং দীর্ঘ শুনানির শেষে ক্যাস রায় দিয়েছে এই বিতর্কিত লিঙ্গ পরীক্ষার রীতি দু`বছরের জন্য রদ করতে হবে। এর ফলে দুতি চাঁদ এবং তার মতো পরিস্থিতিতে থাকা আরো অনেক অ্যাথলিটই আবার মাঠে নামতে পারবেন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ