নিজস্ব প্রতিবেদক : বার্সেলোনার মতো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও ম্যানচেস্টার ইউনাইটেডও (ম্যানইউ)।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার মেমোরিয়াল স্টেডিয়ামে সান জোস আর্থকুয়েককে ৩-১ গোলে হারায় ম্যানইউ। রেড ডেভিলদের পক্ষে হুয়ান মাতা, মেম্ফিস ডিপাই ও আন্দ্রে পেরেরাই একটি করে গোল করেন। সান জোসের পক্ষে একমাত্র গোলটি ফাতাই আলাসের।
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় দিনের অন্য খেলায় পিএসজি ৪-২ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনাকে। ফ্রান্স চ্যাম্পিয়ন দলটির পক্ষে জোড়া গোল করেন জিন অগাস্টিন। একটি করে গোল জাতান ঈব্রাহিমোভিচ ও ব্লেইস মাতৌদির।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ