নিজস্ব প্রতিবেদক : জেলার টঙ্গী কলেজগেট এলাকায় বাসচাপায় জাকির হোসেন (১৭) নামে নটরডেম কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে ।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস জাকিরকে চাপা দেয়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে পুলিশ চালক ও ঘাতক বাসটিকে আটক করেছে বলেও জানান এসআই নাজমুল।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত