চুয়াডাঙ্গা প্রতিনিধি: জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তের ৯৫ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতীয় অংশ থেকে বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বগু মিয়া (৪০) ও আজগর আলীকে (৩০) তারা ধরে নিয়ে যায়। বগু মিয়া দামুড়হুদার হুদাপাড়া গ্রামের লস্কর আলীর ছেলে এবং আজগর আলী একই গ্রামের হযরত মোল্লার জামাতা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বলেন, “আটক বাংলাদেশি দু’নাগরিক ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিল। এসময় ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্পের টহল দল তাদের আটক করে।”
তিনি আরো বলেন, “তাদেরকে ফেরত চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে পত্র পাঠানো হয়েছে।”

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত