চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে তরল কোকেন পাচারে জড়িত সন্দেহে রাজধানী থেকে গ্রেফতার তিনজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলম বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দিয়েছেন বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান।
এর আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ঢাকা থেকে গ্রেফতার করেন মণ্ডল গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান খান, মোস্তফা কামাল ও কসকো শিপের (বিডি) ব্যবস্থাপক একে আজাদকে।
কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, সিএমপির বন্দর থানায় দায়ের করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওই তিনজনকে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তেল ঘোষণা দিয়ে বন্দর দিয়ে কোকেন আমদানির ঘটনায় ‘আমদানিকারক’ প্রতিষ্ঠান খান জাহান আলী এন্টারপ্রাইজের মালিক নূর মোহাম্মদ ও ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মামলা করে পুলিশ। পরে সোহেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাজধানীর গুলশান ও উত্তরায় মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, মূলত এ কোকেনের চালানটি বাংলাদেশে আসার নেপথ্যে রয়েছেন ইংল্যান্ডে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরীর বকুল মিয়া নামে এক ব্যবসায়ী। বকুলের বাড়ি মৌলভীবাজারে। বাংলাদেশে থাকা গোলাম মোস্তফা তার চাচাতো ভাই। গোলাম মোস্তফা একজন ডেভেলপার ব্যবসায়ী। তার আত্মীয় বকুলের ভাগিনা মণ্ডল গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমানের মাধ্যমে বাংলাদেশী কোম্পানি খান জাহান আলী লিমিটেডের নামে এ সব কোকেন নিয়ে আসে বাংলাদেশে। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ হয়ে এ সব কোকেন ভারতে পাচার করা। পরে ভারত থেকে এ সব কোকেন পশ্চিম আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে পাচার করতে চেয়েছিল তারা।
১২ মে চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ডে সূর্যমুখী তেল নামে আমদানি করা হয় ওই কোকেনের চালানটি। ৭ জুন সেগুলো জব্দ করে সিলগালা করে শুল্ক গোয়েন্দা বিভাগ। বলিভিয়া থেকে আমদানি করা এ কন্টেইনারে ১০৭টি ড্রাম ছিল, যার প্রতিটির ওজন ১৮৫ কেজি। এ সব ড্রামে তরল কোকেন উপস্থিতি প্রাথমিকভাবে পাওয়া না গেলেও পরবর্তী সময়ে ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পৃথক পরীক্ষায় কোকেনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী