ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই টি-২০, তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
টি-২০ ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায় এবং তিনটি ওয়ানডে শুরু হবে দুপুর ১২ টায়। আর টেস্ট দুটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফরকারী দল, দুই দলের খেলোয়াড় ও স্টেডিয়ামে দর্শকশ্রোতাদের সুবিধার্থে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সদ্য শেষ হওয়া বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হয় স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় এবং একমাত্র টেস্টটি শুরু হয় সকাল ১০টায়।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ