November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাখীবন্ধনের কথা বললেন কিন্তু রমজানকে ভুলে গেলেন!

বিদেশ ডেস্ক :  মোদি সরকারের নিয়মিত রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ বা মনের কথাতে তিনি শুধু হিন্দুদের রাখী বন্ধনের কথা বলেছেন। অথচ মুসলমানদের রোজার মাস নিয়ে কিছু বলেননি।

রোববার নবভারত টাইমস জানায়, মনের কথা নিয়ে গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় মুখর কংগ্রেসসহ অপরাপর বিরোধীরা। কিন্তু মোদি গত কিছুদিন ধরেই এসবের বিরুদ্ধে রা কাড়ছেন না। কংগ্রেস এ বিষয়টা নিয়েও ফোঁড়ন কেটেছে। দলের নেতা গোলাম নবী আজাদ মোদির চুপ থাকার প্রসঙ্গ টেনে বলেন, “বিবাদিত বিষয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী চুপ করে আছেন। তার কি এভাবে চুপ থাকা উচিৎ?”

মোদি সম্প্রতি মনের কথার মাধ্যমে রাখীবন্ধন উৎসবে বোনদের সুরক্ষার কথা বলেছেন। বিষয়টিকে ইঙ্গিত করে কংগ্রেসের সিনিয়র নেতা গোলাম নবী আজাদ বলেন, “খুব ভাল বলেছেন, রাখীবন্ধন আছে। আমারও হিন্দু বোন আছে কিছু। কিন্তু দেশে তো ১০-১৫ কোটি মুসলিমও ছিল। রমজানের মাস যাচ্ছে। প্রধানমন্ত্রী কি এ ব্যাপারে কিছু বলেছেন? সবাই মিলে ঈদ করবো, এরপর দীপাবলী!

মোদির পক্ষ থেকে এ বিষয়েও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।