চট্টগ্রাম প্রতিনিধি : পতেঙ্গায় বঙ্গোপসাগরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলটসহ শিক্ষানবিশ পাইলট নিখোঁজ রয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এফ-৭ বিমানটি বিধ্বস্ত হয়।
আজ সকাল সাড়ে ১০টায় জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টা দশ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম জানান।
কোস্ট গার্ডের পূর্ব জোনের লেফট্যানেন্ট কমান্ডার নুরুল হুদাও এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড, বিমান ও নৌবাহিনী।
বন্দর পরিচালক জাফর আলম জানিয়েছেন উদ্ধারের জন্য অনুসন্ধান জাহাজ পাঠানো হয়েছে, বিমানের অবস্থান সনাক্ত হয়েছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত