বিনোদন প্রতিবেদক : চলে গেলেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা পাপ্পু।
জানা গেছে, আজ (সোমবার) ভোর চারটার দিকে লালবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ। তিনি জানান, পাপ্পু অনেকদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
প্রসঙ্গত, জনপ্রিয় এই কৌতুক অভিনেতা বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ দিয়ে দারুণ জনপ্রিয়তা পান। এরপর তার অসংখ্য কৌতুকের অডিও অ্যালবামও প্রকাশ পেয়েছিল।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী