চট্টগ্রাম প্রতিনিধি : বলিভিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি করা সান ফ্লাওয়ার তেলের কন্টেইনারে কোকেনের উপস্থিতির প্রমাণ পেয়েছেন শুল্ক গোয়েন্দারা। গত ৮ জুন কয়েকটি এজেন্সির মাধ্যমে এই তেলের কন্টেইনারগুলো চট্টগ্রাম বন্দরে আনা হয়।
তখনই সন্দেহ হওয়ায় এসব তেলের কন্টেইনার পরীক্ষার জন্য দুটি ল্যাবে পাঠানো হয়। সেসময় এর একটি ড্রামেই ১৮৫ কেজি কোকেন ছিল বলে নিশ্চিত হওয়া যায়।
বলিভিয়ান সান ফ্লাওয়ার তেলের কন্টেইনারটি থেকে গত ৮ জুন বিভিন্ন গোয়েন্দার সংস্থার উপস্থিতিতে নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়। কিন্তু ওই তেলের কন্টেইনারে আসলে ঠিক কতটুকু পরিমাণ তেল ও কোকেন ছিলো তা কারিগরী কারণে নির্ণয় করা যায়নি।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২