নিজস্ব প্রতিবেদক : যুব সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আইয়ুব ভুঁইয়া, সংগঠনের উপদেষ্টা লায়ন ইসমত তাকির বাবু, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি নাছিমা আক্তার সোমা, সংগঠনের উপদেষ্টা শাহজাহান মিয়া, রফিক আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারি মীর আহমেদ মীরু, বিশিষ্ট চিত্র শিল্পী কাজী গোলাম কিবরিয়া, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সহ-সভাপতি শহীদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাওহার ইকবাল। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন