November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আইসিসির নতুন সভাপতি পাকিস্তানের আব্বাস

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের আ হ ম মোস্তফা কামালের ছেড়ে দেওয়া আসনে বসছেন পাকিস্তানের জহির আব্বাস।

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন পাক ব্যাটিং কিংবদন্তি। বৃহস্পতিবার ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বার্বাডোসে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক কনফারেন্সে সংস্থাটির নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়।

abbasপাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান জহির আব্বাস ১৯৬৯ থেকে ৮৫ সাল পর্যন্ত ৭৮টি টেস্ট খেলে ৪৪.৭৯ গড়ে পাঁচ হাজার ৬২ রান সংগ্রহ করেন। অন্যদিকে ৬২টি ওয়ানডে খেলে ৪৭ এর বেশি গড়ে ২ হাজার ৫ শত ৭২ রান করেন পাঞ্জাবের শিয়ালকোটের ব্যাটিং প্রতিভা। অন্যদিকে ২২ বছরের প্রথম শ্রেণির শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৩৪ হাজার ৮৪৩ রান করেন জহির।

বাংলাদেশের আ হ ম মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন আব্বাস। গত বিশ্বকাপে ভারতের নারায়ণস্বামী শ্রীনিবাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আইসিসির সভাপতির পদ ছেড়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী। তবে প্রাথমিকভাবে কামালের পরে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির দায়িত্ব নেওয়ার কথা ছিল।

কিন্তু আইসিসি পরে সিদ্ধান্ত নেয় ২০১৬ সাল থেকে সাবেক কোনও ক্রিকেটারকেই সংস্থার সভাপতির পদে বসানো হবে। ফলে শেঠির বিকল্প হিসেবে জহির আব্বাসের নাম প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই প্রেক্ষিতে আইসিসির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পান আব্বাস।