নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়া কর্তৃক রাজনীতিবিদদের স্মরণে আজকের এ ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরইমধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিকদের ও পেশাজীবীদের সম্মানে এবং বুধবার রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বেগম খালেদা জিয়া।
এর আগে লেডিস ক্লাবে প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী