নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চার ভুয়া ডিবি পুলিশ ও চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জন ভুয়া ডিবি পুলিশকে হতেনাতে আটক করা হয়। ততারা রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করত।
তিনি আরও বলেন, একই অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকেও আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারীদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মুনতাসিরুল ইসলাম। তিনি বলেন, তাদের নাম পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২