ক্রীড়া প্রতিবেদক : অবশেষে একাদশ সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত করা হলো। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
হেলাল জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি ভারতের কেরালার রাজধানী ত্রিবান্দ্রামে বসবে উপমহাশেীয় ফুটবলের এই শীর্ষ আসর। শিরোপাধারী আফগানিস্তান মধ্য এশিয়ায় খেলার সিদ্ধান্ত নিলেও এবার শেষবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে।
উল্লেখ্য, সাফের সর্বশেষ আসর বসেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ