বিনোদন প্রতিবেদক : বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ ২০১৫। এ সিরিজে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলা হবে। আর এগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)।
বুধবার নারায়ণগেঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে খেলবে এ দুটি দল।
এদিকে চ্যানেলটি বাংলাদেশ-ভারত হোম সিরিজের গুরুত্বপূর্ণ অংশের হাইলাইটসের পাশাপাশি ক্রিকেটবিষয়ক আড্ডা অনুষ্ঠান ‘ক্রিকেট এক্সট্রা’ প্রচার করবে। স্টেডিয়াম থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। এটি উপস্থাপনা করবেন মারিয়ার নূর।
এছাড়াও শ্রাবণ্যর উপস্থাপনায় ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং সামিয়ার উপস্থাপনায় ‘ক্রিকেট’ হাইলাইটস নামে আরও দুটি অনুষ্ঠান প্রচার করবে তারা।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছয় বছরের সব খেলার সম্প্রচার স্বত্ব লাভ করেছে জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে-ভারত সিরিজ প্রচার করছে তারা।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ