November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কাউন্সিলর নিজাম উল আজিম আরসিসির ভারপ্রাপ্ত মেয়র

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) কাউন্সিলর নিজাম উল আজিমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার আরসিসির জনসংযোগ কর্মকর্তা আমিরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিরুল করিম বলেন, ‘সোমবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ক একটি চিঠি আরসিসিতে এসে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘মেয়রকে বরখাস্ত করার পরে আরসিসির ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নিজাম উল আজিমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ মে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ কয়েকটি মামলায় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে আদালতে চার্জশিট জমা দিলে আদালত তা গ্রহণ করে তাকে বরখাস্ত করেন।