নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সব প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
রমজানে এসব প্রতিষ্ঠানের অফিস সকাল নয়টায় শুরু হবে। শেষ হবে বিকেল সাড়ে তিনটায়।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সূচি অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে রমজানে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত কাজে বিরতি দেওয়ার সিদ্ধান্তও হয়।
রমজানের বাইরে সাধারণত সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত