ক্রীড়া ডেস্ক : দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) ছয় কর্মকর্তাকে গ্রেফতার করেছে সুইজারল্যান্ডের পুলিশ। স্থানীয় সময় বুধবার ভোরে জুরিখের একটি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ আটকের কারণ হিসেবে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বলা হয়েছে, ২০ বছরের অর্থপাচার, অবৈধভাবে অর্থ উপার্জন ও জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
বিবিসি আরো জানিয়েছে, বাউর অ লাক হোটেল থেকে ফিফার কর্মকর্তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে নিউইয়র্ক টাইমস- এর প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক পোশাক পরা পুলিশ সদস্যরা হোটেলের রিসিপশন থেকে চাবি নিয়ে ওই কর্মকর্তারা যে কক্ষে ছিলেন সেখান থেকে গ্রেফতার করেছে। তাদেরকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডের জুরিখে হাজির হচ্ছেন সংস্থাটির কর্মকর্তারা। শুক্রবার এ সভা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ