বিদেশ ডেস্ক : মালয়েশিয়ার উত্তরাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় ১৩৯টি কবর ও ২৮টি বন্দীশিবির পাওয়া গেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর।
আজ সোমবার সকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ১১ থেকে ২৩ মে পরিচালিত অভিযানে আমরা ১৩৯টি কবর পেয়েছি। এর মধ্যে একটি কবর চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে মাত্র ১০০ মিটার দূরে।
তিনি আরো বলেন, আমাদের কর্মকর্তাদের প্রথম দলটি এখানে এসেছে। তারা লাশ উত্তোলন করবে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।