নিজেস্ব প্রতিবেদক: ১৭ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকরা পেলেন নতুন সিডান গাড়ি।
বুধবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক নতুন গাড়ি বিতরণ করেন।
সিডান গাড়িগুলো কেনা হয়েছে জাপান থেকে। প্রতিটি ৩০ লাখ টাকা করে ১৭টি গাড়িতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে এ ব্যয় মেটানো হয়েছে।
কক্সবাজার, নীলফামারী, ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বরগুনা, সুনামগঞ্জ, বরিশাল ও সিলেট জেলার জজদের এ গাড়ি দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত