November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক : ভারতের পার্লামেন্টে সীমান্ত বিল পাস এবং বৃটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দকীর বিজয় উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি সচিবলয়ের সামনের রাস্তা হয়ে দক্ষিণ নগর ভবনের সামনে দিয়ে পূর্বের জায়গায় গিয়ে শেষ। বিকাল ৩টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা।