বিনোদন ডেস্ক : বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার আমি’। আসছে ১৬ মে, শনিবারের পর্বটিতে বাবা ফেরদৌস ওয়াহিদকে সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন হালের মিউজিক ক্রেজ হাবিব ওয়াহিদ।
অনুষ্ঠানে তারা কথা বলেছেন সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
লাক্স সুন্দরী রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী