নিজস্ব প্রতিবেদক : প্রতারণার দায়ে অবৈধভাবে বাংলাদেশে আসা চার নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব-৩।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর উত্তরা ও গুলশান থেকে তাদের আটক করা হয়। র্যাব সদর দফতরের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘবদ্ধ এ চক্রটি অবৈধভাবে বাংলাদেশে এসেছে। তারা বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২