ক্রীড়া ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সংসদ সদস্য আসন্ন ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আপত্তি তুলেছেন। সোমবার ভারতীয় লোকসভার জিরো আওয়ার চলাকালে সাবেক স্বরাষ্ট্র সচিব ও বিহার থেকে নির্বাচিত পার্লামেন্টারিয়ান আর কে সিং এই ইস্যুটি উত্থাপন করেন।
মুম্বাই হামলার স্মৃতি রোমন্থন করে মিস্টার সিং বলেন, “যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়, যারা বুকে বোমা বেধে আমাদের ওপর আক্রমণ চালায়- তাদের সঙ্গে ক্রিকেট খেলার কী আছে তা মাথায় আসছে না আমার? তিনি আরো যোগ করেন, “অধিকাংশ শীর্ষ সন্ত্রাসী যেমন দাউদ ঈব্রাহিম পাকিস্তানেই অবস্থান করছে। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তার থেকেও বড় কথা, যারা প্রত্যেকদিন লাইন অব কন্ট্রোলে (ভারত-পাকিস্তান সীমান্ত)জঙ্গি পাঠায় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো কারণ নেই।”
গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহারিয়ার খান ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান জগমোহন ডালমিয়া পরস্পরের সঙ্গে আলোচনায় বসে। এরপর আসছে ডিসেম্বর-জানুয়ারিতে তিনটি টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয় তারা। সংযুক্ত আরব আমিরাতে সে সিরিজ হওয়ার কথা।
২০১২-১৩ সালে ভারত-পাকিস্তান সর্বশেষ দ্বি-পাক্ষিক সিরিজে মুখোমুখি হয়।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ