নিজস্ব প্রতিবেদক : পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন ২০১৫ ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইঞা এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ব্যয় করবে ১ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। বাকি টাকা সহায়তা দেবে রাশিয়া।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা