ক্রীড়া প্রতিবেদক : বৃহস্পতিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় এ্যাথলেটিক প্রতিযোগিতা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
প্রতিযোগিতার প্রথম দিনে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে তৃতীয়বারের মতো স্বর্ণপদক জিতলেন সেনাবাহিনীর জেসমিন আক্তার। বাংলাদেশ জেলের সুমিতা রানীকে পেছনে ফেলতে তিনি সময় নেন ১৪.৫০ সেকেন্ড। গত বছর সামার এ্যাথলেটিকে ১৫.১০ সেকেন্ড সময় নিয়েছিলেন জেসমিন।
অন্যদিকে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে ক্যারিয়ারে প্রথমবারে মতো স্বর্ণপদক জিতলেন সেনাবাহিনীর মজিবুর রহমান। তিনি সময় নেন ১৪.৪০ সেকেন্ড। পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় নৌবাহিনীর মিলন হোসেন এক ধণ্টা ৪৯.৫৭ মিনিট সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর সুমি আক্তার এবং একই ইভেন্টে পুরুষদের বিভাগে একই দলের শাহিনুর রহমান স্বর্ণপদক জেতেন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ