আদালত প্রতিবেদক : গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার মাহমুদুর রহমানের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
২০১৩ সালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় শাহবাগ ও তেজগাঁও থানায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা