November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৬তম জন্ম মহোৎসব সৎসঙ্গ বাংলাদেশ চকরিয়া শাখার প্রাঙ্গণে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২ মার্চ, শনিবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাতৃ সম্মেলন, লীলাকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সৎসঙ্গ বাংলাদেশ চকরিয়া শাখার সভাপতি মৃদুল কান্তি ধর এর সভাপতিত্বে ধর্ম সভায় প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের সহ-সম্পাদক সুব্রত আদিত্য, প্রধান আলোচক ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের সহ সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাসিক সৎসঙ্গ সংবাদ পত্রিকা ও দৈনিক প্রথম কথার সম্পাদক নটো কিশোর আদিত্য ও চট্টগ্রাম সৎসঙ্গ বিহারে সভাপতি তিমির কান্তি সেন, বিশেষ আলোচক হিসেবে ডেপুটি রেজিস্টার মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পীযুষ কান্তি দাস, সাধারন সম্পাদক সৎসঙ্গ কেন্দ্র ও অর্থ সম্পাদক সৎসঙ্গ বিহারের বিভাগীয় উৎসব কমিটির অজয় কুমার ধর। শুভেচ্চা বক্তব্য দেন রতন বরন দাস, স্বাগত বক্তব্য দেন শ্যামধন নাথ প্রমুখ।

সৎসঙ্গ সংবাদ পত্রিকার সম্পাদক নটো কিশোর আদিত্য বলেন, শ্রীশ্রীঠাকুরের বাণী ও শিক্ষা কোটি কোটি মানুষের হৃদয়-মনকে স্পর্শ করেছে। তার ভালবাসা, সমবেদনা এবং ঐক্যের বার্তা ধর্ম, সংস্কৃতি, এবং ভাষা ছাপিয়ে কোটি কোটি মানুষকে বেঁধেছে এক ভালবাসার বাধনে।

তিনি আরো বলেন, শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন, অমৃত বাণী ও শিক্ষা কিভাবে আমাদের জীবনে প্রেম এবং আধ্যাত্মিকতার উন্মেষ ঘটায় এবং কিভাবে তার শিক্ষার মাধ্যমে আমরা আমাদের বৃহত্তর জীবনকে উন্নত করতে পারি সেই আর্দশ্য তিনি দিয়েছেন আমাদের। আপনি যদি একজন আধ্যাত্মিক মনন শীল হোন বা অনুপ্রেরণার সন্ধানী হোন বা শুধুমাত্র ঠাকুরের জীবন সম্বন্ধে জানতে চান তাহলে শুধু উপদেশ দিলেই চলবে না, সাথে দ্বায়িত্বও দিতে হবে এবং দ্বায়িত্ব নেওয়ার ও দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র তৈরী করতে হবে। আর এই মন্দির ও কেন্দ্রই হলো পরিবেশ বা উপযোক্ত স্থান। আর আদর্শ হচ্ছে – ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় বরং বিজ্ঞানসিদ্ধ জীবন সূত্র, ভালোবাসাই মহামূল্য, যা দিয়ে শান্তি কেনা যায়। পরে নটো কিশোর আদিত্য তার জ্যাঠামহাশয় প্রয়াত সম্পাদক সৎসঙ্গ বাংলাদেশ রাস বিহারী আদিত্যকে স্বরণ করে তার আলোচনা শেষ করেন।