ডেস্ক: আজ (৩ জানুয়ারি) মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল চলাচলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটি। গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর আজ প্রথম সাপ্তাহিক ছুটিতে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে না। এ দিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। তবে পরবর্তীতে মেট্রোরেলের এই সাপ্তাহিক ছুটি থাকবে না। এছাড়া চলাচলের সময়ও বাড়ানো হবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, গত পাঁচদিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা, ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা। অন্যদিকে পাঁচদিনে ৪ হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে, প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা। এ খাতে আয় হয়েছে ২৪ লাখ ২ হাজার টাকা। দুই খাত মিলে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার টিকিট বিক্রি হয়েছে।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে