ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন খালেদা জিয়ার ভাই-ভাবি এবং আত্নীয়স্বজন। এ সময় তাদের হাতে ফুল ও খাবার ছিল।
আজ শনিবার দুপুর সোয়া দুইটার দিকে খালেদার স্বজনেরা কারাগারে প্রবেশ করেন। তিনটি গাড়িতে করে তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে যান।
এর আগে আজ বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ দলটির বিভিন্ন নেতারা কারাগারের সামনে যান।
এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের কারাফটকের দিকে যেতে বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুমতি না থাকায় তারা খালেদা জিয়ার সাথে দেখা করতে পারবেন না। পরে দেখা করার অনুমতি না পেয়ে তারা ফিরে যান।
আজ কেন দেখা করতে দেওয়া হয়নি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সেটা আমরা জানি না।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী