November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নাজিরহাট পৌর আ.লীগের প্রতিবাদ সভা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকী ও কটুক্তি করার প্রতিবাদে ফটিকছড়ির নাজিরহাট পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিচার দাবীতে প্রতিবাদ সভা, ইফতার মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাজিরহাট পৌর আওয়ামীলীগের আহবায়ক আবু তাহের মিয়া। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুস সালাম তালুকদার, শাহনেওয়াজ চৌধুরী চেয়ারম্যান, আবু তালেব চৌধুরী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ, সমাজসেবা সম্পাদক সরওয়ার উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম সবুজ, দফতর সম্পাদক এম এ সামশুদ্দীন, উপ-দফতর সম্পাদক এম এ কাসেম কাউন্সিলর, এ কে জাহেদ চৌধুরী, মুহাম্মদ শাজাহান, হোসেন শহীদ জাফর আলম, আশিষ কান্তি দে, নাজিরহাট পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ সোলেমান কাউন্সিলর, সফিউল আজম, আলী আজম সাদেক, আবুল কালাম, এস এম হারেছ মিয়া, মুহাম্মদ ইসমাঈল হোসেন কাউন্সিলর, তৌহিদুল আলম, লুৎফুর রহমান, শরীফ চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক বোরহান আহমদ।
সভা চলাকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, নাজিরহাট পৌর আওয়ামীলীগের অন্যাংশের পক্ষ থেকে গিয়াস উদ্দিন কাদেরের বিচার দাবীতে মিছিল করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। পরে, নাজিরহাট বাজারে সংক্ষিপ্ত পথসভা করে নেতৃবৃন্দরা। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন ও এস এম মোরশেদুল আমীন। সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নাজিরহাট পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত মেয়র এস এম সিরাজ উদ-দৌলা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।