November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সকাল যেন ঘুটঘুটে রাত!

 প্রথম কথা ডেস্ক: হঠাৎ করেই শুরু হয়েছে কাল বৈশাখী ঝড়। সকাল যেন হয়ে গেল ঘুটঘুটে রাত! এতে নগরজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আজ বেলা সোয়া ১১টার দিকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে শুরু হয় তীব্র ঝড়। ঝড়ের কবলে বাধাগ্রস্ত হয়ে পড়ে নগরবাসীর চলাচল। কালো মেঘে ছেয়ে গেল ঢাকার আকাশ।

বৃহস্পতিবার (১০ মে) বেলা সোয়া ১১টার দিকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা। শুরু হয় তীব্র ঝড়। ঝড়ের কবলে বাধাগ্রস্ত হয়ে পড়ে নগরবাসীর চলাচল।

বৃষ্টির কারণে রাজধানীর বেশকিছু এলাকার প্রধান সড়ক ছাড়াও পাড়া মহল্লার ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এতে দুর্ভোগে পড়ের কর্মমুখী মানুষ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ।

এছাড়া নদীপথে থাকা সকল নৌযানকেও তীরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।