ডেস্ক: ভারতীয় বাংলার চলচ্চিত্রে বেশ ভালোভাবেই যেন জায়গা করে নিতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ ছবির সাফল্যের পর একের পর এক ছবির বৈচিত্রময় চরিত্রে কাজ করছেন তিনি। আসছে সেপ্টেম্বরে কলকাতায় মুক্তি পাবে তার আরও এক নতুন ছবি।
একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের সাবলীলতা দিয়ে কলকাতায় বাজিমাত করেই চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এরইমধ্যে জানা গেল, আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে জয়ার আরও এক নতুন ছবি। তার নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম। এটি সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি। অর্ণব পালের পরিচালনায় এ ছবিতে বৃষ্টি চরিত্রে দেখা যাবে জয়াকে। যেখানে বৃষ্টি মাল্টিপল পারসোনালিটি ডিজ অর্ডারের রোগী। তিনি ডাক্তারের পরামর্শে বাইরে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যান।
ছবিতে জয়া ছাড়াও অভিনয় করছেন বাদশা মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, রাজেশ শর্মা প্রমুখ। রাজেশ শর্মাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। সুব্রত দত্ত অভিনয় করবেন একজন স্পেশ্যাল ইনভেস্টিকেশন অফিসারের চরিত্রে এবং তার সহকারী হলেন রজতাভ দত্ত। চিরঞ্জিত চক্রবর্তী অভিনয় করবেন নামজাদা সাইক্রিয়াটিস্টের ভূমিকায়।
সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এই ছবির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। অর্ণব পালের পরিচালনায় এ ছবিতে বৃষ্টি চরিত্রে দেখা যাবে জয়াকে। যেখানে বৃষ্টি মাল্টিপল পারসোনালিটি ডিজঅর্ডারের রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যান তিনি।
জয়া আহসান জানান, এ ছবিতে আমার চরিত্রে স্ট্রং সেন্স আছে। একটু আলাদা মেজাজের সিনেমা। এই প্রথমবার সাইকোথ্রিলার ছবিতে অভিনয় করলাম।
ছবিতে জয়া ছাড়াও অভিনয় করছেন- বাদশা মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, রাজেশ শর্মা প্রমুখ।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী