ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।
সীমানা জটিলতা নিয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যেই রোববার এই নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা