ডেস্ক: প্রায় ২১ বছর আগের ঘটনা। তবুও, এখনও তা দাগ কেটে আছে দর্শকদের মনে। সে সময়ের দর্শকদের মনে এখনও দগদগে ঘায়ের মতো হয়ে আছে ঘটনাটি। হ্যাঁ, টাইটানিক ছবিতে নায়ক জ্যাকের মৃত্যু এমনই এক ‘হৃদয়বিদারক’ ঘটনা। লাখো দর্শকের চোখে জল এনে মৃত্যু হয় জ্যাক-রূপী লিওনার্দো ডি’ক্যাপ্রিওর।
তবে, এ-প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা বিলি জেন। ছবির নায়িকা রোজ এর দাম্ভিক প্রেমিক চরিত্রে (মূলত খল) রূপদানকারী বিলি বলেন, জ্যাককে মরতেই হতো।
১৪টি নমিনেশনের ভেতর ১১টিতে অস্কারজয়ী ছবিটির শেষে নায়কের মৃত্যুতে অনেকেই নায়িকা রোজকে (কেট উইন্সলেট) দায়ী করেন। অনেকে তাঁকে চিঠি লেখেন এই ব্যাপারে তাঁর ‘কিছুই করণীয় ছিল কি-না’ জানতে চান। তাঁদের অনেকের অভিযোগ, ইচ্ছে করলেই ভাসমান দরজাটিকে একটু বড় করা যেত এবং তাতে দুজনের ঠাঁই ঠিকই হয়ে যেত।
তবে নিজের চরিত্রটিকে ডিফেন্স করে কেট বলেন, তোমাদের নায়ককে মরতেই হতো। অন্য কিছু হতে পারত কি-না জানি না, তবে এটা হতোই। তবে নির্বিঘ্নে বলা যায়, এটা ছিল একটা অসাধারণ স্টোরি-টেলিং।
এ-প্রসঙ্গে আলোচনায় এর আগে ছবিটির পরিচালক জেমস ক্যামেরন বলেছিলেন, এর উত্তরটা খুবই সহজ। স্ক্রিপ্ট-এর ১৪৭ পাতায় আছে জ্যাক মারা যাবে। তাই, তাকে মরতে হয়েছে। এটা খুব সাধারণ একটা বিষয়, এটাকে আপনি ‘আর্টিস্টিক চয়েস’-ও বলতে পারেন। স্ক্রিন-প্লে রাইটার চেয়েছেন, তাই এটা হয়েছে। যে জিনিসটা ধরে তারা দুজন ভাসছিলেন, ওটা দুজনের জন্য যথেষ্ট ছিল না, তাই…..।
‘এটা খুব সাধারণ একটা বিষয়। আসলে ভক্তদের মন নরম, তাই তারা জ্যাকের মৃত্যু সহ্য করতে পারেনি,’ শেষ করেন জেমস ক্যামেরন।
সূত্র : হলিউড রিপোর্টার

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী