ডেস্ক: আগামী ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করবে আওয়ামী লীগ। এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক যৌথসভায় তিনি এ কথা জানান।
উল্লেখ, ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন। গত বছরের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করা হয়। এর পর সরকারি উদ্যোগে ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
আর সেই স্বীকৃতির পর প্রথম ৭ মার্চ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটিকে সর্বকালের বৃহৎ জনসভার মাধ্যমে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত