ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে একথা বলা হয়।
এতে বলা হয়, সীতাকুণ্ড অঞ্চলসহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
উল্লেখিত সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত