October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

ডেস্ক: রাষ্ট্রপতি পদে আগামী ১৯শে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার রাতে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। এখন তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনাসহ সব কিছুর এখতিয়ার নির্বাচন কমিশনের।

উল্লেখ, বর্তমানে রাষ্ট্রপতি পদে রয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার মো. আবদুল হামিদ। তিনি দেশের ২০তম প্রেসিডেন্ট। আগামী ১৯শে ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ করা হবে।