ডেস্ক: দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আগামী বছরের শুরু থেকে দেশের সব ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের কোড অব কন্ডাক্ট অনুযায়ী চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের আলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।
প্রত্যেক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উক্ত কোড অব কন্ডাক্ট যথাযথভাবে অনুসরণ/পরিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।
এ প্রসঙ্গে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের বলেন, ‘রূপকল্প ২০২১’ অনুযায়ী একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। এটি প্রণয়নের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, শুদ্ধাচারের সংস্কৃতি প্রতিষ্ঠা ও অনুসরণের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সততা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা