October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সংলাপে সুনির্দিষ্ট ১১ দফা প্রস্তাবনা দেবে আওয়ামী লীগ : ওবায়দুল

ডেস্ক: ১৮ অক্টোবর (বুধবার) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত সংলাপে সুনির্দিষ্ট ১১ দফা প্রস্তাবনা আওয়ামী লীগ দেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির সংলাপে অংশ নেওয়া রাজনীতির জন্য ইতিবাচক। বিএনপি শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় তারা নির্বাচনে আসুক। সংলাপে অংশগ্রহণ প্রমাণ করছে তারা নির্বাচনেও আসবে।

ওবায়দুল কাদের বলেন, দুর্বলকে পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় না। তিনি আরো বলেন, আগের (২০১৪ সালের ৫ জানুয়ারি) নির্বাচনেও আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি অংশ নিক। ওই নির্বাচনে অংশ না নিয়ে তাদের বিশাল ক্ষতি হয়ছে- তা এখন সবাই বলছে।