November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

২৪৮ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেট হাতে নিয়ে ২৪৮ রানে এগিয়ে থেকে ঢাকা টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ। চা-বিরতির আগ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০৫ রান তুলেছে টাইগাররা।
বাংলাদেশের তামিম ইকবাল ৭৮, অধিনায়ক মুশফিকুর রহিম ৪১, সাব্বির রহমান ২২ রানে আউট হলেও, ১৭ রানে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গী শফিউল ইসলাম ২ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও ৪টি ও অ্যাস্টন আগার ২ উইকেট নেন।